সুখোস্পন্দন
আনন্দ ঝলমল ভাষ্কর,
কর্ণফুলীর হৃদয়ে
ভালবাসা রচনা করে,
আনন্দের হাসিতে
কর্ণফুলী রংধনু সাজায়,
ভালবাসার নেশা
অঞ্জন আকেঁ,
অবাক চোখে!
স্বপ্ন উদ্যানে সজ্জিত চতুরঙ্গে
তুমি এসে দাড়াঁও,
নির্বাক আমি,
অকারণ স্পন্দন!
ব্যাকুল মেঘ-
সমুদ্র আহবানে সাড়া দেয়!
অস্থির অভ্রের ভালবাসার ছন্দে,
আকুল সমুদ্রে আনন্দের বান ডাকে!
সমুদ্র হাসিতে,
জোয়ার ফোয়ারা সাজায়!
গোধুলীর রক্তিমতায় চিরপরিচিত তুমি
অচেনা আকষর্ণে কাছে ডাকো,
সর্ষের আবির মেখে হরিৎ ক্ষেত্র ধরে
ছুটে যাই তোমার সীমানায়!

No comments:
Post a Comment