পরিণয়ে
সাধিছ যে শিকল,
নুপুরসম বেঁধেছি পায়।
তোমারি প্রেমের বিষ-গুল্ম,
ওষ্ঠস্পর্শে হয়েছে অমৃত সুধায়।
যতনে যে কষ্টডালা-
সাজিয়েছ পূজিতে,
গোলপ-সুধা ছড়াবো
সে ডালায়, প্রেম-বারিতে।
চাঁদেরে কী বন্দী করিবে প্রিয়,
মেঘকণা দিয়ে।
চন্দ্রিমা-স্নানে তোমায়
করিব দেবদূত দৃঢ় প্রত্যয়ে।
উপেক্ষিত প্রতিবিম্ব তোমার,
দেখিবে তন্ময় হয়ে,
যত্ন-লালিত প্রেম উপচারে,
সেজেছ কখন প্রেম লয়ে।
No comments:
Post a Comment