Saturday, January 18, 2014

সভ্যতা



সভ্যতা
সভ্যতা তুমি তিল তিল করে
গড়ে উঠা সুস্থ মানসিকতা,
তুমি মনুষত্বের আর্শীবাদ
আর যুগের ধারাবাহিকতা
কিনতু পৈশচিকতা কী
করেছে তোমার বস্ত্রহরণ?
আজ কেন তোমাতে
চলছে স্বার্থতার প্রহসন?
সভ্যতা যদি হয়
স্যুট টাই পরিহিত কর্মকর্তা,
সভ্যতা যদি হয়
দামি দামি গাড়ির চলমানতা,
সভ্যতা যদি হয়
মানুষরূপী মুখোশের বর্বরতা,
তবে সভ্যতা, তুমি কী
হারাওনি তোমার পূর্ণতা?
সভ্যতা তুমি-
বিশ্বসত্তার স্বতঃস্ফূর্ত আত্ননির্মাণ!
সভ্যতা তুমি পবিত্রভাবে বেঁচে-
থাকার সুঅভ্যাস গঠন
অথচ আজ কোথায়-
তোমার সভ্য আচরণ?
সভ্যতা তুমি শুধু আজ
দুর্বলের উপর সবলের নির্যাতন
সভ্যতা আমরা হারিয়েছি
তোমার সংজ্ঞা সম্মান
আজ চেয়ে দেখো,
সভ্যতার শীর্ষে দাড়িয়ে করি
অসভ্য আচরণ

No comments:

Post a Comment