প্রতীক্ষা
যামিনী ফুরাবে যবে,
দিবসের প্রতাপে শশী লুকাবে ভবে,
প্রতীক্ষা তব নাহি ফুরাবে|
আগমন যদি নাই হয় দুয়ারপ্রাতে!
আশার প্রদীপ আজীবন জ্বলিবে|
ক্ষয়ে ক্ষয়ে যায়
বিরহে,আকুল হৃদয়খানি!
বর্ণ হারিয়ে বিদির্ন পড়ে রয়-
মন আর দেহখানি|
কভু যদি মোর দাওয়ায়,
প্রিয়ের দেখা পাই!
কভু যদি জোছনা প্লাবিত ক্ষণে,
তোমার বক্ষ ছুয়েঁ যাই?
কভু যদি ভূলে পেয়ে যাই
তোমার ভালবাসা,
এমনি সকল বিভ্রম,
মোর স্বপ্ন আর আশা|
মেঘের ছায়া পেয়েই-
নদীযবে সুখী,
তেমনি করে,
তোমার চেয়েই,
আমি চিরসুখী|
দিবস শেষে আধুরা কথায়-
রবি চলে যাবে অস্তাচলে,
বহু কাঙ্কিত ভালবাসার ফুল,
তুমি যাবে পায়ে দলে||
No comments:
Post a Comment