নারীত্বে দাঁড়াই
পাহাড়ের বুক চিড়ে উঠেছে-
রক্তিম আফতাব।
আঙ্গিনা জুড়ে আজ হৃদয়
সুরভিত, গোলাপের সৌরভ।
এখানে অসময়ে,
বসন্ত উম্মাদনার আবির্ভাব।
অতসীর মাধু্র্য্যে মুগ্ধ হয়ে,
তুমি এসেছ দু’হাত বাড়িয়ে।
গন্ধরাজের-
ঘ্রানঘন উষ্ণতা
ও হাসনা হেনার উচ্ছলতায়
আমায় দিতে হারিয়ে।
আজীবন অমবশ্যার ঘরে
আজ জোছনার স্নিগ্ধ আলো,
নির্দ্বিধায় বলেগেলে
“জীবন করেছি পার
তোমায় বাসিতে ভালো।”
অস্থির অভ্রের মিষ্টি ভালোবাসা
ছন্দ তোলে নদীতে,
গন্তব্যহীন রংধনু
হারাবার ঠিকানা লিখে গোধুলিতে।
হাত দু’টো অবলীলায় তুলে নিয়ে
তাকালে সজল দৃষ্টিতে,
বললে-“ভালোবাসা
আমার সীমানা গেড়েঁছে
সেই নিষ্পাপ ষোড়শীর মিষ্টি চাহনীতে।”
আজ মরিচিকার মায়ায় নয়,
মরুদ্যানে তোমার চলার সাথী হবো।
আজ সিন্ধু পাড়ি’র সপ্নে নয়,
বাস্তবতার জোয়ার ভাটার পাড়িতে
তোমার হাত ধরবো।
অসীম ভালবাসার স্পর্শে-
আমি আবার নারীত্বে দাঁড়াই,
তোমার গহনার শৃঙ্খলে
নিজেরে বাঁধিতে চাই।।
পাহাড়ের বুক চিড়ে উঠেছে-
রক্তিম আফতাব।
আঙ্গিনা জুড়ে আজ হৃদয়
সুরভিত, গোলাপের সৌরভ।
এখানে অসময়ে,
বসন্ত উম্মাদনার আবির্ভাব।
অতসীর মাধু্র্য্যে মুগ্ধ হয়ে,
তুমি এসেছ দু’হাত বাড়িয়ে।
গন্ধরাজের-
ঘ্রানঘন উষ্ণতা
ও হাসনা হেনার উচ্ছলতায়
আমায় দিতে হারিয়ে।
আজীবন অমবশ্যার ঘরে
আজ জোছনার স্নিগ্ধ আলো,
নির্দ্বিধায় বলেগেলে
“জীবন করেছি পার
তোমায় বাসিতে ভালো।”
অস্থির অভ্রের মিষ্টি ভালোবাসা
ছন্দ তোলে নদীতে,
গন্তব্যহীন রংধনু
হারাবার ঠিকানা লিখে গোধুলিতে।
হাত দু’টো অবলীলায় তুলে নিয়ে
তাকালে সজল দৃষ্টিতে,
বললে-“ভালোবাসা
আমার সীমানা গেড়েঁছে
সেই নিষ্পাপ ষোড়শীর মিষ্টি চাহনীতে।”
আজ মরিচিকার মায়ায় নয়,
মরুদ্যানে তোমার চলার সাথী হবো।
আজ সিন্ধু পাড়ি’র সপ্নে নয়,
বাস্তবতার জোয়ার ভাটার পাড়িতে
তোমার হাত ধরবো।
অসীম ভালবাসার স্পর্শে-
আমি আবার নারীত্বে দাঁড়াই,
তোমার গহনার শৃঙ্খলে
নিজেরে বাঁধিতে চাই।।

No comments:
Post a Comment