বাংলাদেশ
বাগান
আমার বাংলা গড়বো এসো,
হাতে নিয়ে নিবেদিত প্রাণ।
এক মাটিতে স্বপ্ন আশা!
এক পতাকায় ভালোবাসা!
রেখোনা আর ব্যবধান,
মিলিয়ে নাও প্রাণ!
গোলাপের হাসিতে,
তারাদের খুশিতে,
গড়বো আজ নতুন বাগান।
প্রভাত স্নিগ্ধতা বিলাও অকাতরে,
দুঃখ, গ্লানি, আঁধার-
যাক দূরে সরে।
সাগর বিশাল হৃদয় করে,
এক মুঠো ভালোবাসা-
বিলাও বস্তি ঘরে।
চাষি যদি না দেয় লাঙল,
অন্ন যে আর জুটবেনা।
আমার দেশের সোনালি রোদ,
নবীন ধানে হাসবেনা।
আকাশ ছোঁয়া মনের তরে,
এক চিলতে জমি করো-
ভালোবাসার ঘরে!
যতো আছে পথে আঁধার!
দীপ জ্বেলে দাও ভালোবাসার!
স্নেহ প্রীতির প্রিয় সুরে,
ধর্ম করো স্বদেশ জুড়ে!
এক সবুজেই দাঁড়িয়ে করো,
দেশ প্রেমের গান!
শতাব্দীর সুরে শীর্ষ গীতে,
বিশ্বে করিতে স্থান।
লাল সবুজে করো আত্মদান!
নিজেরে গড়ো, নির্মল করে!
মমতা রেখো, শুধু হৃদয় পরে!
বত্রিশ কোটি হাতে-
এসো কাজ করি,
সাজাতে বাংলাদেশ বাগান!
|
মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আসুন শপথ নিই বাংলার সম্মান রক্ষার!
|

No comments:
Post a Comment