ভালোলাগে
ভালোলাগে বিকেলের-
মিষ্টি সোনালি রোদ।
ভালোলাগে উড়ে যাওয়া
পাখিদের ঝাঁক।
ভালোলাগে নদীর বুকচিড়া-
বাদামি চর।
গোধুলির রক্তিমতায়,
গাঢ় সবুজ ধান ক্ষেত
কেড়ে নেয় অন্তর।
ভালোলাগে দূর নীলিমার সাথে
পাখির সখ্যতা।
ভালোলাগে বেলাশেষে
রঙ্গিন সূর্যাস্ত,
ভালোলাগে রোদ-বৃষ্টির
দিন-দিনান্ত।
ভালোলাগে নদী-দর্পনে
আকাশের লাল-কালো ছোপ,
ভালোলাগে দূরের নিঃস্বার্থ্-
কলমীর ঘনঝোপ।
ভালোলাগে শিমুলের গাঢ়-
লাল বেদনা,
ভালোলাগে সবুজের দীর্ঘশ্বাস
সবুজের সাথে বাতাসের
মিষ্টি আলোচনা।
ভালোলাগে জেলেদের আশা
আর স্বপ্ন মেশানো চোখের ভাষা।
ভালোলাগে কৃষাণের অক্লান্ত-
জালা লাগানো কারুকাজ,
বিধাতার অপুর্ব সৃষ্টি
জানিনা কী এক অজানা-
কারণে ভালোলাগে আজ।।
সুন্দর
ReplyDelete