Tuesday, April 21, 2015

একদিন ফিরে এসো



একদিন ফিরে এসো
(জেবুন্নেসা সিমী)
তোমার চোখে ছিলেম আমি
অপ্সরী, প্রিয় মোহিনী।
কি নেশার ষড়যন্ত্রে
মন ছিল উচাটন
জানেন অন্তর্যামী
বললে যেদিন
'হাসিতে কেমিষ্ট্রি তোমার,
দৃষ্টিতে মেথমেটিকস।
কথায় আবেগের সমাগম,
আত্মস্থ অভিনয়ে
সক্রেটিস।'
সেদিন থেকে
আয়নাকে দোসর করে
স্বপ্নীল রাতের হাতে
তুলে দিয়েছি অপেক্ষা প্রদীপ।
আঁখিতে ছায়াপথ সাজিয়ে
ভাল লাগার আকাশে
হেসে হেসে পড়েছি
চাঁদের টিপ
আমি সতেরো যুগ ধরে
সতেরোর ঘরে
সম্মোহিতের মত দাঁড়িয়ে আছি।
একদিন সময়ের ঘড়িতে হেঁটে
ফিরে এসো অতীতে
একটি ছাদের স্বপ্নে
অপেক্ষমাণ পৃথিবী থেকে
আঙ্গুল ধরে নিয়ে যেও
তোমার যেমনতেমন
বর্তমানের পথে

No comments:

Post a Comment