Tuesday, April 21, 2015

বিকেলের গল্প



বিকেলের গল্প

(জেবুন্নেসা সিমী)
দুষ্টু চোখে কী খোঁজ
জোৎস্নায় বোনা কবিতায়?
চলো না,
বিকেলের গল্প বলি
ঐশ্বর্যি রমনায়
শ্যামল মনে লজ্জাবতী ছুঁয়ে
প্রজাপতি যে বিকেলে
সুখের গল্প শিখেছিল ;
সেই হতে বিকেল,
রবির সকল প্রেম
শর্তহীন লুঠে নিয়েছে
আজও -
পান্থপথের ফুলের দোকানে
সজীব বিকেল,
সুখস্মৃতি লেখে
তোমার আমার
আজও -
হাতিরঝিলে সেই চা -টংটায়
বেঞ্চের ধুলোরা
খুঁজে ফিরে পরিচিত ছোঁয়া
বেখবর দিলে
হাত রেখে লাজুকলতা,
সখ্যের আঙ্গুলে খোঁজে
চেনা স্পর্শ বাস্তবতার
কেনো পোড়া মনের দহন
মনিটরের দাহনে?
দেখো!
বিকেলের চুড়ির
রিনিঝিনি শুনে অবুঝ সন্ধ্যা
মদিরা স্বপ্ন দেয়
জোৎস্নার চোখে

No comments:

Post a Comment