Tuesday, April 21, 2015

ডাস্টবিনের লাশ



ডাস্টবিনের লাশ
(জেবুন্নেসা সিমী)
আলো ফুটতেই
কাক সমিতির সভা
ডাস্টবিন চত্বরে।
হুজুরের তেলোয়াত ছাপিয়ে
কাক -মিছিলের কর্কশ চিৎকার।
বিরক্তিতে জনা কয়েক
ভদ্র পা বাড়ালেন।
একি?
মানুষের বাচ্চা!
পা হীন হাঁটু
রক্তে লিখছে ঘৃণ্য উপাখ্যান।
নোংরা সরিয়ে একজন
তুলে নিলেন মনুষত্বের উচ্ছিষ্ট।
না, প্রাণ নেই।
প্রাণতো আগেই
রাতের কলঙ্ক সরিয়ে
আলোকিত জান্নাতুল ফেরদৌসে।
কিন্তু দেহ?
দেহ সাক্ষী দিচ্ছে
মানবেতর পশুর ভয়ানক পশুত্ব।
মনুষত্বের মহান ধর্ষণ করে
হাসছে অচেনা কালপিট।
'ধিক্কার মা '
ধিক্কার অপরাগতায়।
মাতৃত্বের সম্মান
খুন করার অধিকার
দিয়েছে কোন ঈশ্বর?
'ধিক্কার বাবা '
ধিক্কার পুরুষত্বের ক্ষমতার।
পিতৃত্বের অপমাণে জীবন
কোন পূণ্য সাধনার।
শ্রেষ্ঠত্ব!
তোমার প্রেমে আজ
কাকের মিছিলে
ডাস্টবিনেরর লাশ।
মনুষত্ব!
তোমার পাপে
মনুষ্য - উচ্ছিষ্ট
কুকুড়ের আঁতে

No comments:

Post a Comment