রবি স্বপন
////////////////////////
সখি, আমার লাবণ্যকে দেখেছো?
তোমার সরলতায় গড়েছিলেম যারে?
সখি, আমার মানসীকে পড়েছো?
কী বলো কবি?
কীভাবে শতবর্ষ আগে
আঁকলে আমার ছবি?
তুমি কী ভুলেছো সখি,
ইছামতির দিন?
তুমি কী দেখোনি সখি,
কেমন দুর্দান্ত রবি ক্লান্তিহীন?
কবি স্বপনেই যদি এলে,
একটা গান রচে যাও
প্রিয়ের পেমানলে।
পৃথিবী যাই বলুক,
তোমার তরে রচেছি পিয়ে হিয়ার কথা।
যুগে যুগে তুমি প্রিয়া
মুছবে প্রিয়ের মর্মব্যথা।
যুগে যুগে সখী তুমি চঞ্চলা -সরলা,
মোহিনীরূপে সখীরে
কাব্যে রাখি দিনমান প্রাঞ্জলা।
মায়াময় কনকদর্পনে বিম্ববতীর কথা
রচেছি রূপকে তোমার।
সুবর্ণ মুকুরে করেছি
শুভদৃষ্টি প্রেমী আশার।
তবে কী সেদিন কবি
আমার রাঙ্গামাটিরেও জানতে?
আজ দ্বিধা নেই তোমার প্রথম বনফুল
সার্থক বলে মানতে!
স্বপন শেষে তো চলে যাবে কবি!
যেটুকু প্রিয়ালাপ, বর্তমানের জোয়ারে
মুছে যাবে সবি।
সখি ভাবো কেনো!
আমি যে তোমার হিয়ায়!
যতই লিখবে,
মোহিত হবে রবি প্রেমের মায়ায়।

No comments:
Post a Comment