Tuesday, April 21, 2015

পা থেমে গেল



পা থেমে গেল

তোমার বাড়ির সামনে
পা থেমে গেল
এখানে কোথাও
বেপোরোয়া ঘূর্ণিতে বিশ্বাসেরা
কসমের ঋণে বন্দী
সেই হলুদ ফতুয়া সামনে দাঁড়াতেই
ভুলে যাই আমি মৃত
নাকে এসে লাগল
ব্ল্যাক সিগারেটের লং -ঘ্রাণ
হ্যাঁ, নিশ্চিত তুমিই তো
ছুঁয়ে দিতেই বদলে যায় দৃশ্যপট
একাকীত্বের কান্না দেখে
ঠোঁট বেঁকিয়ে হাসে
তোমার স্বপ্নের স্টুডিও
বিকট চিৎকারে হাতে সেটটি
চেঁচিয়ে উঠে
অদ্ভুত!
পরিচিত সংখ্যাটি নির্জনতা ভেঙ্গে এসে
নিস্তব্ধ করে দেয় স্নায়ুদের
ওপাশে পরিছন্ন কণ্ঠে -
'
তুমি কোথায় '?
পরিচিত গন্ধে কেন কাতরাচ্ছে মন ব্যাথায়
ইচ্ছে করছে, চিৎকার করে বলি -
সেই যে পুতুল পুতুল সিঁদুর নিয়ে
এখনো তোমার চৌরাস্তায়
তোমার স্বপ্নেরা মুখ চেপে ধরে,
চুপচাপ সত্য গিলে, সংযোগ কেটে
আঁধারে পা বাড়াই

No comments:

Post a Comment