Thursday, October 30, 2014

তুমি



তুমি



আমার যে অরণ্য গড়েছি

সে শুধু তোমায় নিয়ে,

যে আকাশ রচনা করেছি

তা শুধু ‘তুমি’ নামের শুভ্র মেঘ দিয়ে।

নিঃস্বার্থ যে পৃথিবীর সূচনা করেছি আমি,

সেইতো তোমার চাওয়া নিয়ে।



ভালবাসার যে কবিতা আমার,

সে শুধু তোমার প্রেমেই সৃষ্টি,

স্বপ্নের যে হিমালয় আমার,

তা শুধু তোমার ভালবাসার সুখময় দৃষ্টি।



আমার অরণ্যে হোক তোমার অবাধ বিচরণ,

আর আকাশ জুড়ে থাকুক

তোমার শুভ্রতার আবরণ।

এই আঁখিতে যে সুখ সমুদ্রের

সৃষ্টি করেছি আমি,

সেখানে হারাতে পার শুধুই তুমি।

হৃদয়ের যত কবিতা, ভালবাসা, আকাঙ্খা

সবি শুধুই ‘তুমি’।

No comments:

Post a Comment