নব অঙ্গীকার
ধ্বংস করো যতো
অন্ধকারে আছন্ন কাল,
শুনিয়ে দাও নতুনের বারতা!
জ্বালিয়ে দাও তোমার যতো
অতীত,
পুড়ে ছাই করে দাও
যতো কষ্টে মেশা গান।
সুর তোল তোমার বীনায়,
যার ঝংকারে নাচবে হৃদয়!
আগুন জ্বালো
ঝরা পাতার অতীত বেদনায়।
রং দাও ভেজা পাতার-
সবুজ সতেজতার!
আগুনে বলি করো
ঐ ঝোপঝাড়, কুসংস্কার।
দৃষ্টি থেকে দূরে সরাও
যতো ভগ্নস্তুপ!
সূর্য্যতেজে জ্বলে উঠো,
চন্দ্রিমার মায়া নিহত হোক।
দাউদাউ করে উঠো জ্বলে
মনুষত্বের অহংকার নিয়ে,
জ্বালিয়ে পুড়িয়ে
এগিয়ে যাও সব নিশ্চিহ্ন
করে দিয়ে।
ধ্বংস করো আজ,
শতাব্দীর যতো আর্বজনা!
পুড়ে ছাই করে দাও ঐ কুৎসিত ঝোপ
আর মৃত্যুর ঠিকানা।
হার না মানার নব অঙ্গীকার;
আজ হোক তোমার পণ।
উজ্জ্বলতায় ঝলসে দাও
যতো অত্যাচারী মন।
জল করে দাও আজ
অহংকারী কঠিন তুষার।
সাগরের বিশালতায়
খুঁজে পাক নিজের আধার।
এগিয়ে যাও,
আর সময় নেই পিছে ফিরে দাঁড়াবার।

No comments:
Post a Comment