নীরা এখন নারী
আকাশ ভরা হাজার তারা
তবু নীরা নিঃসঙ্গ।
পৃথিবী জুড়ে কোটি মানুষ
তবু নীরা একা।
নীরা নিঃসঙ্গতা ভয় পায়
তবুও একাকীত্বে হারিয়ে যায়।
নীরার আকুুল ইচ্ছে -
তারাদের সাথে মিলে যায়।
নীরার আপন স্বপ্ন -
সবুজ দেশে হেসে খেলে দিন ফুরায়।
সবুজ দেশের সবুজ স্বপ্নাবিষ্ট স্বপনে,
রাজকুমার কথা দেয় শুভলগ্নে।
সবুজ সবুজ কথার মিছে ছলনায়,
রাজকুমার দখল দিলো নীরার আঙ্গিনায়।
নীরা হলো রাণী
চাওয়া আর না চাওয়ায়।
প্রকৃতির যে সাধন
কে রুখিবে হায়!
তার সুখেতে ফাগুন হাসে
সাথে পলাশ শিমুল।
বিশ্বজোড়া সুখের বাতাস
বইতে বইতে ব্যাকুল।
জড়োয়ার গহনা আর
দামি শাড়ীর ভাঁজে,
মনেরে কী যায় বাঁধা
রণক্ষেত্র মাঝে?
চারদিকে আলোর আনন্দ আর জৌলুস!
নীরার চোখে স্বাধীনতার আফসোস।
শাড়ী আর গহনায় যখন
আপন পৃথিবী ভরপুর,
ষোড়শীর মনটি তখন
দিগন্তে হারাতে অস্থির।
বিশ্ব হাসে, মেঘেরা বৃষ্টি সেজে নেমে আসে।
নীরা চায় -
বকুল তলায় বৃষ্টির ছন্দে নাচতে!
আনন্দের বান ডাকে, আকুলতায় সমুদ্র হাসে।
নীরা চায় -
গহনার শৃঙ্খল খুলে নির্মল হতে!
আকাঙ্খিত সবুজকে নীরা পথের বাঁকে ছেড়ে আসে।
একটি স্বপ্ন গুড়ো করে, সকলের স্বপ্নে হাসে।
এই অপারগতা নীরার -
নীরা যে হয়েছে রাণী!
কঠিন যে পাহাড়সম সত্য -
নীরা যে এখন নারী!
ভালবাসার পায়েল হয়েছে আমৃত্যু শৃঙ্খল,
ফুলে ফুলে নয় -
দায়িত্বে ভরেছে নীরার আঁচল।।
No comments:
Post a Comment