সন্ধি চায় মন
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
চাঁদ চকোরীর অভিসারে
হেম কদম্বের মিষ্টি মায়ায়,
সন্ধি চায় মন ভালবাসায়।
অসময়ি বসন্ত বাতাস
গ্রীষ্মের সন্ধ্যাপ্রাতে,
নেশাময় প্রলাপ আনে
শ্রাবণ ধারাতে।
রাতের চোখে -
কবরী এলিয়ে শুনে জোছনা,
কাছে কোথাও -
দুর্দান্ত প্রেম সমুদ্রের আনাগোনা।
প্রেমাঙ্গনে সদ্য প্রস্ফুটিত কদমফুল
মুহু মুহু ঘ্রাণে লিখে শিহরণ ব্যাকুল!
নেশাতুর মন -
লজ্জাবতীর লতায় লাজ লুকায়,
কুমুদিনী -
রাত্রি রচনা করে শিশির প্রতিক্ষায়।
কৃষ্ণচূড়ার আগুনে
অনুরাগী প্রেম বনে বনে,
রক্তিমতায় -
চঞ্চল ছোঁয়া দেয় প্রাণে।
চঞ্চল পবন নিমেষে শব্দ হারায়,
উচ্ছলা মেঘের উদ্যামতায়!
বৃষ্টি ভেজা স্নিগ্ধ মুখে
অপূর্ব স্ফুলিঙ্গে বিদ্যুৎ চমকায়!
পাজরের হাড় মাংস -
নিবিড় কম্পন তুলে
সাইক্লোনের ধ্বংসলীলায়!
বিমোহিত চাঁদ -
শাওনে মুখ লুকায়!
প্রকৃতির দুরন্ত লীলায়,
সন্ধি চায় মন ভালবাসায়!!

No comments:
Post a Comment