Friday, December 12, 2014

মন চাঁদোয়া

মন চাঁদোয়া 
////////////////////

আজ চাঁদের সাথে
হবে মন বিনিময়,

আজ জোছনার 
সাথে হবে প্রেম ;
কাব্যসুখে রাত্রিময়।


কে আছে
আমার মতো যাযাবর?
আয়না তারার মিছিলে!
ভেঙ্গে আয়
কষ্টের শিলাস্তর।

আজ জোছনার জলে
মন ভেজাবো,
আজ কৈশোরে হেঁটে হেঁটে
উচ্ছলতার সিঁড়িতে
সুখেদের ছুঁয়ে দেবো।

আজ ইমারত ছেড়ে ;
শহরের দূরে
তটিনীর সাথে চলবো,
আজ দীঘির জলে ;
চাঁদোয়ার ছলে
আপন স্রোতে বইবো।

আজ তারার ফুলে
সাজাবো শর্বরীর কবরী,
আজ সপ্তর্ষির প্রশ্নে
স্বপ্নীল উত্তরেরা
দেবে আকাশ পাড়ি।

কে ভাঙ্গবি আজ
নিয়মের ঘর!
আয় নির্ঝরিণীরে ছন্দ দেবো,
আয়না যুথিকার স্নিগ্ধতায়
সাজাবো স্বপ্নচর!

আজ প্রজাপতি মনে
রং ছড়াবে ;
রজনীগন্ধা রেণু,
আজ মখমলি প্রাণে
সুর ছড়াবে ;
ইন্দ্রদেবের বেণু।

(4/12/14- 2am)

No comments:

Post a Comment