নবীন আলো
///////////////////////////
///////////////////////////
মায়ের আঁচল মানদণ্ডে ঝুলিয়ে
পরিচয় পত্র প্রদর্শন শেষে,
ফিরে গেছে সবাই।
নোংরাস্তুপে ভাতের পলিথিন পেয়ে পুতুলী
চিলের মত ছোঁ মেরে নেয়।
মরা কাকের উপর, নুড়ির উপর ফেরার দৌড়!
ওয়াইনের গ্লাসে উপচে পড়ছে বীরের অশ্রু।
বীরের রক্ত বারের রঙ্গিন আলোয় ঝলসে গিয়ে
বিবর্ণ পড়ে থাকে ঝুটা গ্লাসে।
মধ্যবিত্ত ঘরের কোনো টিভি চ্যানেলে
বেজে উঠে রণসংগীত।
আবছা আলোয় গলির মুখে
সন্ত্রাসীর গুলির শব্দ,
আর্তনাদে বলে মায়ের কলঙ্ক -কথা।
বিত্তের শরীরে মূল্যবান দলিল লিখে
অমূল্য বদ্ধভূমির দালানেরা।
রাজনীতির কাঁটাতারে
মনুষত্বের হাত কেটে রক্তাক্ত জনপদ।
মায়ের শরীরে রক্তপঁচা দুর্গন্ধে
মাছিদের উল্লাস।
আজন্ম ক্ষুধায় শকুনের মত
ঠুকরে যায় পুতুলীরা।
ক্যানসারের মতন সারা দেহে
ছেঁয়ে গেছে মায়ের ক্ষতের পঁচন।
অবশ মায়ের শিয়রে দাঁড়িয়ে
কিছু নির্বোধ শিশু গেয়ে উঠে,
' আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি।'
শ্যামল চোখে অশ্রু গড়িয়ে
পতাকাদন্ড ধরে মা উঠে দাঁড়ায়।
আর্তি বলে, 'মানুষ হও,আমায় বাঁচাও,
তোমাদের শপথ চাক্ষুষেই বেঁচে আছি।
পরিচয় পত্র প্রদর্শন শেষে,
ফিরে গেছে সবাই।
নোংরাস্তুপে ভাতের পলিথিন পেয়ে পুতুলী
চিলের মত ছোঁ মেরে নেয়।
মরা কাকের উপর, নুড়ির উপর ফেরার দৌড়!
ওয়াইনের গ্লাসে উপচে পড়ছে বীরের অশ্রু।
বীরের রক্ত বারের রঙ্গিন আলোয় ঝলসে গিয়ে
বিবর্ণ পড়ে থাকে ঝুটা গ্লাসে।
মধ্যবিত্ত ঘরের কোনো টিভি চ্যানেলে
বেজে উঠে রণসংগীত।
আবছা আলোয় গলির মুখে
সন্ত্রাসীর গুলির শব্দ,
আর্তনাদে বলে মায়ের কলঙ্ক -কথা।
বিত্তের শরীরে মূল্যবান দলিল লিখে
অমূল্য বদ্ধভূমির দালানেরা।
রাজনীতির কাঁটাতারে
মনুষত্বের হাত কেটে রক্তাক্ত জনপদ।
মায়ের শরীরে রক্তপঁচা দুর্গন্ধে
মাছিদের উল্লাস।
আজন্ম ক্ষুধায় শকুনের মত
ঠুকরে যায় পুতুলীরা।
ক্যানসারের মতন সারা দেহে
ছেঁয়ে গেছে মায়ের ক্ষতের পঁচন।
অবশ মায়ের শিয়রে দাঁড়িয়ে
কিছু নির্বোধ শিশু গেয়ে উঠে,
' আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি।'
শ্যামল চোখে অশ্রু গড়িয়ে
পতাকাদন্ড ধরে মা উঠে দাঁড়ায়।
আর্তি বলে, 'মানুষ হও,আমায় বাঁচাও,
তোমাদের শপথ চাক্ষুষেই বেঁচে আছি।

No comments:
Post a Comment