মধু পূর্ণিমাতিথি
###############
গোধুলী ডাকছে আমায়,
প্রিয়মুখ সাথে রবে
চেনা মমতায়।
সাঁঝের প্রেমে আজি
ঘরে থাকা দায়,
অভিভূত সুখপাখি
প্রেমগীত গাইছে ধরায়।
লাজুকলতায় বিদ্রূপ হাসি
হাসিছে আয়না।
চন্দ্রিমার কামিনী মোহে
নিজেরে লুকানো যায় না।
ঘরের বাহিরে ফেলেছি
আলতা রাঙা চরণ।
চুপিসারে চন্দ্রমল্লিকায়
লিখে যাবো প্রিয়ক্ষণ।
স্নিগ্ধ অঞ্জনে এঁকেছি
কাঙ্খিত দৃষ্টি!
মখমলি লালে মোহিনী দম্ভে
প্রেমাবেগ সৃষ্টি।
লাজুক আঁখি বলে
স্পর্শ করোনা হিয়া
মধু পূর্ণিমায়।
আকুল স্পন্দনে
স্থানচ্যুত হবে হিমালয়।
চোখ দিওনা মোহিনী আঁখিতে।
থমকে যাবে নায়াগ্রা
সম্মোহনী নেশাতে।
হাত ছুঁয়ে দিওনা
আবেগী স্নিগ্ধ আলোয়।
সাহারাকে বুকে ধরে
বঙ্গোপসাগর হবে মরীচিকাময়।
###############
গোধুলী ডাকছে আমায়,
প্রিয়মুখ সাথে রবে
চেনা মমতায়।
সাঁঝের প্রেমে আজি
ঘরে থাকা দায়,
অভিভূত সুখপাখি
প্রেমগীত গাইছে ধরায়।
লাজুকলতায় বিদ্রূপ হাসি
হাসিছে আয়না।
চন্দ্রিমার কামিনী মোহে
নিজেরে লুকানো যায় না।
ঘরের বাহিরে ফেলেছি
আলতা রাঙা চরণ।
চুপিসারে চন্দ্রমল্লিকায়
লিখে যাবো প্রিয়ক্ষণ।
স্নিগ্ধ অঞ্জনে এঁকেছি
কাঙ্খিত দৃষ্টি!
মখমলি লালে মোহিনী দম্ভে
প্রেমাবেগ সৃষ্টি।
লাজুক আঁখি বলে
স্পর্শ করোনা হিয়া
মধু পূর্ণিমায়।
আকুল স্পন্দনে
স্থানচ্যুত হবে হিমালয়।
চোখ দিওনা মোহিনী আঁখিতে।
থমকে যাবে নায়াগ্রা
সম্মোহনী নেশাতে।
হাত ছুঁয়ে দিওনা
আবেগী স্নিগ্ধ আলোয়।
সাহারাকে বুকে ধরে
বঙ্গোপসাগর হবে মরীচিকাময়।

No comments:
Post a Comment