Wednesday, April 9, 2014

নোনা জলের হাসি

নোনা জলের হাসি

জীবনের প্রহসনে নিঃস্ব স্বদ্বীপ!
দীপাবলীতে একাকী অন্ধকার!
টলমল পায়ে-
পালিয়ে যাচ্ছি জীবন থেকে|
পিপাসার্ত হৃদয় পান
করে চলেছে অশ্রুসাগর|
আখিঁ নেত্রে-
তোমার চঞ্চল দৃষ্টি আকুল|
অশ্রুবিন্দুকে তোমায়
ছুতেঁ দিবোনা বলেই
গিলে চলেছি নোনা জল|
হৃদয়ের তৃষ্ণা আজ
হবে পূর্ণ অশ্রুপানে|
আমার এ পরিপাটি কাজল
শুধু দৃশ্যমান থাকুক তোমার নয়নে|
প্রহসন আমি আজ যবনিকায়,
তোমার জন্যে|
তুমি চলে যাও জীবন,
নতুন আমন্ত্রণে|
এখানে মৃত্যুর ছায়া
আর ঘুটঘুটে আধাঁর,
পেরিয়ে যাও সঙ্গোপনে|
হেসেছি বিদায়ে,
কাদিঁনি কখনও,
চিরদিন শুধু এটুকু রেখো মনে ।

No comments:

Post a Comment