Sunday, April 6, 2014

কষ্ট আঙ্গিনায় প্রিয় স্মৃতি




কষ্ট আঙ্গিনায় প্রিয় স্মৃতি
কষ্ট আধিপত্যে-বিবর্ণ দিনমান সূর্য্য,
নির্ঘুম রাতেরা-প্রেতোল্লাসে নাচে একাকীত্বের ঘরে।
অবিনাশী স্মৃতি-অমরার স্বপ্নে বিঘোর,
উপেক্ষিত প্রেম মন্দিরের-
বিদ্রোহী আর্তনাদ চোরাবালি পাড়ে।

চোখের জলের স্থায়িত্বেত্ত হাসতে পারি আমি।
যখন মনে পড়ে-অদ্ভুত সুন্দর সেই বিকেলে,
তোমার অস্থির চোখে-
আমার নির্বাক চোখ ছুয়েঁছ তুমি।

অশ্রুসিক্ত নেত্রে আমিত্ব-
হেসে উঠে অতীত অধ্যায় পড়ে,
চোখের জলে হাস্যরত আমাকে নিয়ে-
বিজয়ী চিত্র আঁকো তুমি জীবনের ঘরে।

আপন আস্তিত্বে, কী অসাধারণ অভিনয়।
আমার সাথে কী জীবনের সাথে জানিনা।
তবু তোমার অসাধারণতায়-
হৃদয় আজো মুগ্ধ হয়।

ভালোবাসার কবরে প্রদীপ জ্বেলে-
আলোকিত করেছি শ্মশান!
আপন খুনে সিঁথি রাঙ্গিয়ে-
ঘুচেছি নিয়তির বদনাম!

নিষ্টুর! নির্দয়! কোনো উপমায়-
তিলক পরাতে পারিনা তোমায়।
হৃদপিন্ডে আঁকা যে প্রিয়-
হাসোজ্জ্বল মুখ, চিরচাওয়ায়।

ঘৃণার উপত্যকা থেকে,
ফিরে এসেছি বার বার।
সেখানে প্রিয় স্মৃতিদের-
সমাধিস্থ করতে পারিনা।
এ অপরাগতা আমার-
শুধুই বেচেঁ থাকার ছলনা।

এ জীবন শুধু কেনো?
পরজীবনেও ভালোবাসবো তোমায়।
আজ নতজানু হই তবু একটি চাওয়ায়।

মুসাফির বেশে, হৃদয়ের গলিতে- আর পা রেখোনা।
প্রিয় স্মৃতিদের কেড়ে নিতে- কৃষ্ণপক্ষে আলো জ্বেলোনা।

No comments:

Post a Comment