জানি মা
অক্লান্ত দুর্জেয় ভালবাসা মা তোমার,
বিধাতার শ্রেষ্ঠ উপহার!
অন্তরে যত ব্যাথা,
ম্লান -মাগো মিষ্ট বোলে,
তোমার ভালবাসার আবীরে
দুঃখগুলি আমার রঙ্গীন সুখ!
উদয়াস্ত কষ্ট আমার,
কমবখত-নিয়তির উপহার,
নিখাদ ভালবাসার কাছে,
মেনেছে যে হার!
তোমার আখিঁ সিক্ত করেছ-
আমার অশ্রু তুলে|
এ নিয়তি,
জন্মেছি কষ্ট দিবো বলে!
জানি মা,
সকল দুঃখই আমি!
অক্ষম আমি|
ক্ষমা করো মা,
ক্ষমাটুকুই আমার কাছে-
এখন অনেক দামি|

No comments:
Post a Comment